নাটোরে বড়াইগ্রামে বাসের ধাক্কায় ডিম বোঝাই পিকআপ খাদে পড়ে চালক নিহত হয়।
বিজ্ঞাপন
আজ সকাল ৬টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কে গড়মাটি কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, সকাল ৬টার দিকে শেরপুর থেকে ডিম বোঝাই পিকআপ সাতক্ষীরা যাওয়ার পথে বড়াইগ্রামে গড়মাটি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিয়ে চলে যায় এসময় পিকআপটি খাদে পড়ে যায় সেখানেই চালক নিহত হয়। এসময় হেলপার আহত হয়।
নিহত পিকআপ চালক রাহুল ইসলাম বাদশা (৩৫) শেরপুর জেলার গৌড়িপুর গ্রামের নুর ইসলামের সন্তান।
পড়ুন- যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বৃহস্পতিবার
দেখুন- ফরিদপুরে বৈশাখী শোভাযাত্রায় নানা শ্রেণি পেশার মানুষের ঢল


