বিজ্ঞাপন

জামালপুরে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন

জামালপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।আজ দুপুরে ইসলামপুর উপজেলার নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন


পরে স্থানীয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রায় আড়াই কোটি কৃষক কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা, সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন।

তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দেড় মাস পার হয়েছে, কিন্তু এর মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
আগে বিরোধী পক্ষ থেকে সমালোচনা করা হতো যে, কৃষি কার্ড পেতে নেতাদের টাকা দিতে হবে। কিন্তু এখন আধুনিক পদ্ধতির কারণে কৃষকরা সরাসরি তাদের মোবাইলে টাকা পেয়ে যাবেন, যার ফলে কোনো মধ্যস্বত্বভোগী বা দুর্নীতির সুযোগ থাকবে না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের মতো আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল কাটার যে লক্ষ্যমাত্রা ছিল, তার কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, ইমাম-মোয়াজ্জেনদের জন্য প্রতিশ্রুতি অনুযায়ী কার্ড এবং চেক বিতরণ করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী
ও পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।

এ সময় গাইবান্ধা ইউনিয়নের ১১৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ এবং ৪৬০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন- আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী

দেখুন- নানা আয়োজনে মেহেরপুরে চলছে বাংলা বর্ষবরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন