বিজ্ঞাপন

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ড. ইউনুস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলো, সব চেয়ে প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিলো। সে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করবো।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষের ভাসানীর মাজারের কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, সেই সনদে অন্যরাও সই করেছে। বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি না? ঠিলে ঠালা। আর তাদের সাথে একটি দল তখন সই-ই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তরিগরি সই করেছে।

প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপি’র খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ এই সকল জন কর্মসূচিতে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে। কাজেই আসুন আজকে আমাদের সজাগ ও সর্তক থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের উপর আবার ফিরে ফিরে আসর করছে। কারা আবার দেশের অরাজগতা তৈরি করতে চাচ্ছে।

তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে। কাজেই আমাদের সকলকেই সজাগ থাকতে হবে। যাতে জনসম্পৃক কর্মসূচিতে কেউ বাঁধাগ্রস্ত না করতে পারে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। একই সাথে আমাদের ঠিক করতে হবে। জনগণকে সাথে দিয়ে আমরাই এই দেশ গড়ে তুলবো।

এসময় কৃষি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, বিশ^বিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে সন্তোষের ভাসানীর মাজারে তিনি কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

এসময় বিএনপি’র অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে অনলাইনের মাধ্যমে সুইস চেপে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষি কার্ড বিতরণ করবেন এবং গাছের চারা তুলে দেন। পরে পৌর উদ্যোনে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলের মির্জাপুরে যুবদল নেতা হত্যার রহস্য উদঘাটন হয়নি এক মাসেও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন