বিজ্ঞাপন

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ শুরু

দীর্ঘ ১৬ বছর পর দেশে আবারও শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ৬১ জেলায় একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে, যা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে পার্বত্য অঞ্চলের তিন জেলা এ কার্যক্রমের বাইরে রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

অন্যদিকে পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। সেখানে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শেষ হবে।

প্রাথমিক বৃত্তি নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ২০০৯ সালে সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু করে। এরপর ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো। ফলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দীর্ঘ ১৬ বছর বন্ধ ছিল।

পড়ুন: যুক্তরাষ্ট্রের অবরোধ না মেনে হরমুজ পাড়ি দিল ২৫ জাহাজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন