বাংলাদেশের বীমা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা করে Labaid InsureTech Company Limited-এর সফট লঞ্চ আজ রাজধানীতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল-ফার্স্ট এই ইনসুরটেক প্ল্যাটফর্মটি সহজ, সাশ্রয়ী এবং প্রযুক্তি-সক্ষম বীমা সেবা সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে।
দেশের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতি ও গ্রাহকবান্ধব আর্থিক সেবার চাহিদাকে সামনে রেখে এই প্ল্যাটফর্মটি ডিজাইন করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে সহজেই বীমা সেবা গ্রহণ করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম এবং তাঁর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ল্যাবএইড গ্রুপের কর্ণধার, এই উদ্যোগের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর জনাব সাকিফ শামীমের দূরদর্শী নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা এবং বাংলাদেশের বীমা খাতে প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনায় তাঁর অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
তাঁর নেতৃত্বেই ল্যাবএইড গ্রুপ স্বাস্থ্যসেবার আস্থাকে প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার নতুন দিগন্তে নিয়ে গেছে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড গ্রুপের ডিরেক্টর ডা. সুচরিতা আহমেদ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডিরেক্টর মাসতুরা ফারজানা মোহনা এবং ল্যাবএইড ইন্সুরটেকের সিইও শরিফ মোহাম্মদ আবিদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীমা খাতের শীর্ষস্থানীয় অংশীদার ও স্পন্সর প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা, যার মধ্যে রয়েছে Chartered Life Insurance, Pragati Insurance, Meghna Life Insurance, Micromaster Insurance Belgium এবং Shanta Life Insurance. অনুষ্ঠানটি ছিল প্রযুক্তি, উদ্ভাবন এবং আর্থিক নিরাপত্তাকে কেন্দ্র করে একটি তাৎপর্যপূর্ণ মিলনমেলা, যেখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বীমা খাতের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ল্যাবএইড ইনসুরটেকের এই নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এক প্ল্যাটফর্মেই পেয়ে যাবেন Health Insurance, Life Insurance, Motor/Vehicle Insurance, Travel Insurance, Pet Insurance, Crop Insurance, Device Insurance এবং Property/Wealth Insurance-সহ বিস্তৃত বীমা সেবা। একই সঙ্গে অ্যাপটিতে রয়েছে অনলাইন ক্লেইম সাবমিশন, দ্রুত ক্লেইম সেটেলমেন্ট, রিয়েল-টাইম ট্র্যাকিং, E-KYC, ক্যাশলেস চিকিৎসা সুবিধা, ২৪/৭ ডাক্তার কনসালটেশন এবং AI-ভিত্তিক কাস্টমার সাপোর্ট। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এটি বাংলাদেশের বীমা খাতে প্রথমবারের মতো চালু হওয়া AI-powered Insurance E-KYC সিস্টেম, যা গ্রাহকের পরিচয় যাচাই প্রক্রিয়াকে আরও দ্রুত, নিরাপদ এবং seamless করে তুলবে।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নির্দিষ্ট যোগ্য ক্লেইমের ক্ষেত্রে ১ থেকে ৩ কর্মদিবসের মধ্যে ক্লেইম নিষ্পত্তির সক্ষমতা এই প্ল্যাটফর্মকে বাজারে একটি অনন্য অবস্থানে নিয়ে যাবে। এছাড়া AI-driven fraud detection, smart underwriting এবং predictive analytics-এর মাধ্যমে গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে Labaid Insure Tech Limited এর ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের বীমা খাতকে আরও স্বচ্ছ, সহজলভ্য এবং প্রযুক্তিনির্ভর করে তোলা। Labaid InsureTech অ্যাপে শুধু একটি সেবা প্ল্যাটফর্ম নয়, বরং মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার একটি স্মার্ট সমাধান।”
তিনি আরও উল্লেখ করেন যে, ল্যাবএইড গ্রুপের স্বাস্থ্যসেবা খাতে দীর্ঘদিনের আস্থা ও সুনামকে ভিত্তি করে এই ইনসুরটেক উদ্যোগ মানুষের জীবনের বিভিন্ন ঝুঁকিকে আরও কার্যকরভাবে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যক্তি, পরিবার, ক্ষুদ্র ব্যবসা এবং কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য প্রয়োজনভিত্তিক বীমা সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। প্রযুক্তির মাধ্যমে দ্রুত ক্লেইম নিষ্পত্তি ও নিরবচ্ছিন্ন সাপোর্ট আমাদের সেবাকে আরও নির্ভরযোগ্য করে তুলবে।”
একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে অ্যাপটিতে embedded insurance, usage-based insurance এবং micro-insurance, group insurance solutions, যুক্ত করা হবে, যাতে দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীও সহজে বীমা সুরক্ষার আওতায় আসতে পারে।
ল্যাবএইড ইনসুরটেক ইতোমধ্যে Pragati Insurance, Chartered Life Insurance এবং অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করছে, যাতে দেশের বিভিন্ন স্তরের গ্রাহক, বিশেষ করে মাইক্রো বিজনেস ও সাধারণ পরিবারগুলো সহজে বীমা সুরক্ষার আওতায় আসতে পারে। এই অংশীদারিত্বের মাধ্যমে সেবা নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে এবং গ্রাহকরা একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী সাপোর্ট সিস্টেম পাবেন।
এই সফট লঞ্চের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইনসুরেন্স ইকোসিস্টেমে ডিজিটাল রূপান্তরের একটি শক্তিশালী বার্তা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের বীমা খাতকে প্রযুক্তিনির্ভর আধুনিক কাঠামোয় রূপান্তর করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং গ্রাহকদের মধ্যে বীমা বিষয়ে সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ল্যাবএইড ইনসুরটেকের মূল ভিশন হলো “Transforming Bangladesh’s Insurance Future through Intelligent, Human-Centered Technology”, যা দেশের মানুষের আর্থিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

