বিজ্ঞাপন

শুরু হলো আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনাল

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। ৬০ বছর পর ফাইনালে খেলার হাতছানি আছে ইংলিশদের সামনে। ওদিকে আর্জেন্টিনার সামনে আছে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা। ম্যাচের প্রথম ২০ মিনিটে বলার মতো তেমন কোনো আক্রমণ তৈরি করতে পারেনি কোনো দল।

ইংল্যান্ডের এলিয়ট অ্যাান্ডারসনকে ফাউল করার ঘটনাকে কেন্দ্র করে শুরুতেই দুই দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। যদিও রেফারির হস্তক্ষেপে ঘটনা বেশিদূর এগোয়নি।

ইংল্যান্ড একাদশে একাধিক পরিবর্তন এসেছে। তিনটি পরিবর্তন এনেছেন কোচ টমাস টুখেল। এজরি কনসা, নিকো ও’রাইলি ও ননি মাদুয়েকের জায়গায় একাদশে এসেছেন রিস জেমস, জেড স্পেনস ও মরগান রজার্স।

ইংল্যান্ডের একাদশ :

জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেনস, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা একাদশ থেকে মিডফিল্ডে রদ্রিগো দি পলকে বাদ দিয়ে কোচ লিওনেল স্কালোনি। তাঁর জায়গায় শুরু থেকেই খেলবেন জুলিয়ানো সিমিওনে।

আর্জেন্টিনার একাদশ :

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন