নিজ এলাকার জনগণের স্বার্থে সংসদে একটি রাস্তা ‘ভিক্ষা’ চেয়েছেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (আবুল হাসনাত)। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে হাসনাত এ দাবি জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনি এলাকা দেবিদ্বারের কুমিল্লা-সিলেট সংযোগ সড়কটি যথাযথ চওড়া না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সিলেট-চট্টগ্রাম যাতায়াতের একমাত্র এই রাস্তা মাত্র ১৮ ফুট প্রশস্ত। রাস্তা যথাযথ প্রশস্ত না হওয়ায় এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারি না। লোকজন আমাকে বেঁধে রাখবে। এলাকার মানুষের স্বার্থে রাস্তাটি ভিক্ষা চাই।
তিনি বলেন, যেই মুহূর্তে আমাকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, সেই মুহূর্তে আমার দেবিদ্বারে তিনজন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। এখন তাদের জানাজার প্রস্তুতি নেয়া হচ্ছে। এটা দেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা।
একধরনের প্রশাসনিক জটিলতায় দীর্ঘ ১০ থেকে ১২ বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না উল্লেখ করে হাসনাত বলেন, বাংলাদেশে কোনো সড়ক নেই, যেটা দুটি বিভাগীয় সড়ককে যুক্ত করেছে, কিন্তু সেই রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র ১৮ ফুট। কুমিল্লা ও সিলেট মহাসড়ক, যেটি ময়নামতি-দেবিদ্বার-জাফরগঞ্জ-কংশনগর হয়ে ব্রাহ্মণপাড়া কুটি চৌমুহনী গিয়েছে। এই রাস্তা একটা মহাসড়ক। যে রাস্তা দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত এবং যেটা দুইটা উপজেলাকে—ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং দেবিদ্বারকে সংযুক্ত করেছে। কুমিল্লা–সিলেট মহাসড়কের প্রশস্ততা মাত্র ১৮ ফুট উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে কোনো সড়ক নেই যা দুইটা বিভাগীয় শহরকে যুক্ত করেছে কিন্তু সেই রাস্তার প্রশস্ততা মাত্র ১৮ ফিট। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াত করতে এটিই একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত।
রাস্তাটি ছয় লেন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না—উল্লেখ করে কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রশাসনের সঙ্গে রাস্তার বিষয়ে কথা বললে জানা যায়, এখানে একধরনের প্রশাসনিক জটিলতা আছে।
দীর্ঘ ১২ বছর ধরে এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। তিনি বিষয়টি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল সংশ্লিষ্ট বিধিতে নোটিশ দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহকে পরামর্শ দেন। তিনি বলেন, ‘সেটিই সবচেয়ে যথাযথ উপায় হবে। তখন মাননীয় মন্ত্রী জবাব দেবেন এবং তা কার্যপদ্ধতি অনুযায়ী সম্পন্ন হবে।’
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

