বিজ্ঞাপন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরম

রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর পর্যন্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বেগ পেতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পড়ুন: গাজায় ৫৩০ টন খাদ্য সহায়তা পাঠালো আফগানিস্তান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন