জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ফোর্স কমান্ডার ও মিলিটারি কম্পোনেন্ট প্রধানদের সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
অনুষ্ঠানে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল অতুল খারে, অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সসহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
পড়ুন: রয়টার্স: হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন প্রস্তাব, হবে জাহাজ চলাচলের সুযোগ
আর/


