বিজ্ঞাপন

মাগুরায় ১০ একর জমির ধান পুড়ে কৃষকের ব্যাপক ক্ষতি

মাগুরা সদর উপজেলার গোপালগ্রামের শিয়ালজুড়ি মাঠে প্রায় ১০ একর জমির ধানে পোড়াভাব দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে রয়েছে ৩০ জনেরও বেশি কৃষক। ধানের পরিপক্কতা আসা মূহুর্তে হঠাৎ এত বড় ক্ষতির আশংকায় দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত কৃষকরা।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত কৃষক ইমদাদুল ও আকবার জানায়, সোমবার দিনে দুপুরে তারা ফসলের মাঠে গিয়ে দেখতে পান সবুজ ধান বাতাসে দোল খাচ্ছে। জমিতে পর্যাপ্ত সার ওষুধ দিয়ে আসছেন তারা। এত দিনে লাগানো ধানে কোনো সমস্যা হয়নি। অথচো মঙ্গলবারে সকালে ধানের জমিতে গিয়ে দেখেন সব ধানের মাথা পুড়ে গেছে। এমনকি ধানের শীষ ও ধান পুড়ে গেছে সমস্ত জমির। আশেপাশের প্রায় ১০ একর জমির ধান পোড়া দেখা গেছে। হঠাৎ এমন হবার কারণ তারা বুঝে উঠতে পারছেন না। তবে পুরো মাঠের প্রায় ১শত একর জমির ধান ভালো আছে অথচো হঠাৎ তারমধ্যে ১০ একর জমির ধানের এমন সমস্যায় তারা দিশেহারা।

এবিষয়ে শিয়ালজুড়ি এলাকায় ব্লকের কৃষি উপসহকারী কর্মকর্তা মিলন মন্ডল জানান, তিনি কৃষকের কাছ থেকে খবর পাওয়া মাত্রই ছুটে যান ধান ক্ষেতে। গিয়ে দেখেন ধানের আগা পুড়ে গেছে। পাশের গাছপালাও পুড়ে গেছে। প্রাথমিকভাবে কোনো রোগের কথা বা সমস্যার কথা বলতে না পারলেও ধারণা করা হচ্ছে কোনো গরম তাপ সেখানে লাগতে পারে। প্রায় ১০ একর জমির ধানে এমন অবস্থা দেখা দিয়েছে যে, পাকা ফসল ঘরে তোলার সুযোগ কম। এতে চরম ক্ষতির মুখে রয়েছে কৃষকরা। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করবেন বলে জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত জোড়া মাঠে ধান আর ধান। রাস্তার পাশের ধান পোড়াভাব লক্ষণ যা মাঠের ভিতরে বহু জমিতে দেখা গেছে। কৃষকদের আহাজারি করতে দেখা যায়। তারা এ সমস্যার কারণ জানতে চেয়েছেন। দেখা যায়, ধানের গোড়ার দিকে কোনো সমস্যা নেই। শুধুমাত্র ধানের যে অপরিপক্ক শীষ ও ধানের বীজ পুড়ে গিয়ে কালো রং ধারণ করেছে। যা থেকে আর পরিপুষ্ট ধান পাওয়া সম্ভব নয়। এমন ধরনের ক্ষতি প্রায় ১০ একর জমিতে। গরিব কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে রয়েছে। এই সমস্যার কারণ ও সমাধান খুঁজছেন তারা। একইসাথে ক্ষতি পূরনে সরকারের কাছেও সহযোগিতা কামনা করেছেন।

পড়ুন:জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় বাংলাদেশের

দেখুন:জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় বাংলাদেশের

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন