বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এর সঙ্গে বাড়ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। দেশে গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দৈনিক বুলেটিনে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এ ছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

পড়ুন: রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন