জয়পুরহাটে নার্সিং শিক্ষার্থীদের পুষ্টিবিদ্যা বিষয় অবলম্বনে খাদ্য ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জয়পুরহাট জেনারেল হাসপাতালের মাঠে করিমন নেছা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এই খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন করা হয়। এদিন সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেছেন সিভিল সার্জন ডাঃ আল মামুন
এসময় আরও উপস্থিত ছিলেন মেলার প্রধান সমন্বয়ক করিমন নেছা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুন, সহ সমন্বয়ক জয়পুরহাট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য শিক্ষাবিদ সুলতান হোসেন প্রমুখ। মেলায় খাদ্য, পুষ্টি, চিকিৎসা বিষয়ে মোট ২০টি স্টল অংশ নেয়।
পড়ুন:২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী
দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের |
ইমি/


