জুলাই সনদ দেশবাসীর সম্পদ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এ সনদ বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং বিএনপিও সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। তবে যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সেগুলো বাদে বাকি বিষয়গুলো বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে জুলাই সনদ নিয়ে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। তবে সরকার যাতে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে না পারে, সে উদ্দেশ্যে সংসদের বাইরে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরও বলেন, ভোলার সামগ্রিক উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নসহ অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে ভোলার অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারি ৩দিনের সফরে আজ বিকেলে ৫টায় স্পিকার তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক গণসংবর্ধনায় অংশ নেবেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভোলায় তিনি আসেন৷
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ৷
পড়ুন:২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী
দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের |
ইমি/


