বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে ‘দম’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি আগামী ১৭ এপ্রিল থেকে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে সিনেমাটি। সব মিলিয়ে বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে চলবে ‘দম’।

বিদেশে বড় সাফল্য পাওয়া প্রসঙ্গে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ঈদুল ফিতরে বাংলাদেশে ‘বিগেস্ট ওপেনার’ হয় ‘দম’। সে ধারাবাহিকতায় বিদেশের মাটিতেও ‘দম’ তার দাপট বজায় রেখেছে।

সিনেমাটির মুক্তি উপলক্ষে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এ সিনেমার চিত্রনাট্যও তার। তবে নির্মাতা রেদওয়ান রনির পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবিও।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিনেমা ‘দম’। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

বিজ্ঞাপন

পড়ুন : বৈশাখী সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা মিম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন