কাল শুক্রবার (১৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিন বাংলাদেশ সময় বেলা ১১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।
আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই এই সিরিজকে সামনে রেখে লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছে টাইগাররা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) থাকা ৫ ক্রিকেটার বাদে সবাই প্রায় ২০ দিন ধরে ফিটনেস, ফিল্ডিং, স্কিল— সবকিছু নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বিজ্ঞাপন


