বিজ্ঞাপন

নবাবগঞ্জে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের সাধারণ সভা ও পূর্ণমিলনী

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের উদ্যোগে প্রথম বার্ষিক সাধারণ সভা ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জ এর আয়োজনে এ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


অনুষ্ঠানে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ও গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের আহ্বায়ক ড. আবুল হোসেন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।


এ সময় তিনি বলেন, বাংলাদেশের মধ্যে আমি যদি একজন সংসদ সদস্য হয়ে থাকি তাহলে এখানে যারা গ্র্যাজুয়েট আছেন আপনারা সকলে প্রতিটি এলাকার একজন সংসদ সদস্য। আপনাদের সকলকে নিয়েই আমরা দোহার-নবাবগঞ্জের উন্নয়ন করতে চাই।
তিনি আরও বলেন, আমি নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছি এবং সবাই দেয়। কিন্তু সেগুলো বাস্তবায়ন করা সবচেয়ে বড় জিনিস। নতুন সংসদের ২য় অধিবেশনেই আমার বক্তব্য তুলে ধরার সুযোগ হয়েছে। আমি সেখানে দোহার-নবাবগঞ্জের মান উন্নয়নের কথা তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কথা বলেছি। যারা অল্প বয়েসেই পড়া লেখার দিকে ধাবিত না হয়ে মাদকে আসক্ত হয়ে পড়ছে। এগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাবেক সচিব আলীসিআইপি,পরিচালক,এফবিসিসিআই ও খন্দকার গ্রুপের চেয়ারম্যান মো.রুহুল আমীন, দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমজাদ হোসেন, সহ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের সকল সদস্যবৃন্দ।


পরে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হলেন, ড. আবুল হোসেন খন্দকার ও সাধারণ সম্পাদক মো.নজরুর ইসলাম।

পড়ুন- ১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে ৪ জাহাজ

দেখুন- ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না বিশ্ব নেতারা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন