বিজ্ঞাপন

নীলফামারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২ তরুণীসহ আটক ৩

নীলফামারীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই তরুণী ও এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে জেলার আনন্দ বাবুরপুল জলঢাকা সড়কের পাশে অবস্থিত একটি পাঁচতলা ভবন থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভবনটিতে সন্দেহজনক কার্যকলাপ চলছিল বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

অভিযান সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ঘটনাস্থল থেকে কিছু আলামতও জব্দ করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন- আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী

দেখুন- বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন