বিজ্ঞাপন

আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজা উদ্ধার, গ্রেফতার-৪

আশুগঞ্জ-এ পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও গাঁজা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন


পুলিশ জানায়, শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাত ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিদেশি Dunhill ব্র্যান্ডের ৫০ হাজার শলাকা সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়।


এরপর একই দিন সকাল ৭টা ১৫ মিনিটে টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযানে একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে মাইক্রোবাস থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আরও ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত মোঃ তরিকুল ইসলামের বিরুদ্ধে এর আগে ৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ তরিকুল ইসলাম (৩৬), মোঃ জুলহাস (৩১), মোঃ মোশাররফ মিয়া (২৫) ও রিয়াজ খান (২২)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত সিগারেট ও গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন- যুক্তরাষ্ট্রের ‘জলদস্যুতার’ অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

দেখুন- পালালো মার্কিন সেনারা?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন