ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় আজ শনিবার থেকে কলেজের সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে ।এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
ঘটনা তদন্তে এনাটমি বিভাগের বিভাগীয় প্রধানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিট সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নিদ্যেশ দেয়া হয়েছে। গত রাতে ঘটনার পর ভোর রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করে প্রশাসন।
জানা যায়, গত রাতে ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের বাগমারা এলাকার ছাত্রাবাসে মোটরসাইকেলে তেল ভরিয়ে আনাকে কেন্দ্র করে রাতে ছাত্রদলের নেতা তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুরের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তি, ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। গুরুতর আহত মুয়াজকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং হামিদুরকে ময়মনসিংহ মেডিকেল ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভুত পরিস্থিতিতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বিলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর ভোর রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সিদ্ধান্তে আগামী ৭ দিনের জন্য কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান জানান, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করতে একাডেমিক কাউন্সিলের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ দিনের জন্য কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এ ঘটনায় অধ্যাপক ডাঃ সেহেলী জান্নাত সুলতানা
অধ্যাপক ডাঃ শামীমুল মাসুদ আহমেদ, অধ্যাপক ডাঃ মোহাম্মদ রফিকুল হককে সাত কর্ম দিবসে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশপ্রদান করা হয়েছে ।
পড়ুন- সরকারের দুই মাসের নানা কার্যক্রম তুলে ধরলো প্রধানমন্ত্রীর কার্যালয়
দেখুন- সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


