বিজ্ঞাপন

আগামীদিনে এ দেশটিকে আমাদের গড়ে তুলতে হবে : সালাউদ্দিন টুকু

বাংলা নববর্ষ উদযাপনে টাঙ্গাইলের সা’দত কলেজে বৈশাখী মেলা ও ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মেলার উদ্বোধন করেন।

বিজ্ঞাপন


পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সা’দত কলেজ প্রাঙ্গণে বসে বৈশাখী মেলা। গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল লাঠি খেলা। ঢাকের তালে তালে লাঠিয়ালদের কৌশলী প্রদর্শনী মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।
মেলায় ছিল বিভিন্ন স্টল, দেশীয় পণ্যের সমাহার এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। সকাল থেকেই শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীর আক্তারের সভাপতিত্বে কলেজের অন্যন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কলেন, বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সা’দত কলেজকে বিশ্বিবদ্যালয়ে রুপান্তরিত করতে সকল প্রকার সহযোগীতা করা হবে। আগামীদিনে এ দেশটিকে আমাদের গড়ে তুলতে হবে। যাতে একটি সকলে মিলে সুন্দর দেশ পাই। প্রধানমন্ত্রী তারেক রহমান চাচ্ছেন আমাদের দেশটি পৃথিবীর মানচিত্রে সম্পৃদ্ধ ও শক্তিশালী অর্থনৈতিকভাবে মাথা উচু করে দাঁড়াতে পারে।

পড়ুন- সারাদেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

দেখুন- অস্ত্র বিক্রেতারাই বলছে বিশ্ব শান্তির কথা! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন