বিজ্ঞাপন

সংসদে গিয়ে নারীর কণ্ঠস্বর হয়ে কাজ করতে চান সিঁথি

সংসদে গিয়ে নারীদের প্রকৃত কণ্ঠস্বর হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংরক্ষিত নারী আসন এমন একটি জায়গা, যেখানে দলমত-নির্বিশেষে নারীদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারজানা সিঁথি বলেন, ‘জুলাই আন্দোলন কোনো একক দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণেই এ আন্দোলন সফল হয়েছে। এ আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক সংকীর্ণতা তৈরি হচ্ছে। সংসদে গিয়ে প্রতিহত করতে চাই। মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যেতে চাই। নারীদের পাশাপাশি শ্রমিক, প্রবাসীসহ সব শ্রেণির মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে চাই।’

সিঁথি জানান, ছাত্রজীবনে কোনো দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছেন। বিএনপি মনোনয়ন দিলে দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দেশের মানুষের ভালোবাসাই তার বড় শক্তি।

এ সময় তিনি জানান, ৫০ হাজার টাকাসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটি মনোনয়ন ফরমের অফিশিয়াল ফি। কোনো অনৈতিক লেনদেন নয়।

পড়ুন: আগামীকাল সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন