বিজ্ঞাপন

শীতলক্ষ্যা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জের পশ্চিম গেট সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নৌ পুলিশ ফাঁড়ি সদর নারায়ণগঞ্জ সূত্রে জানা যায়, নদীর তীরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পড়ুন:যেসব জেলায় বজ্রবৃষ্টি ও ঝড় বইতে পারে

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন