বিজ্ঞাপন

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবা আব্দুল আজিজ খানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টার উপজেলার উত্তর কড়াইবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোহেল খান রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন। গাছটি পল্লী বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি ছিলো। কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই গাছ কাটার একপর্যায়ে তা সরাসরি বৈদ্যুতিক তারের উপর গিয়ে পড়ে। এতে সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় ছেলের এই অবস্থা দেখে তাকে বাঁচাতে ছুটে যান বাবা আব্দুল আজিজ খান। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন এবং মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাবা ও ছেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সোহেল খানের মৃত্যু হয়। বর্তমানে তার বাবা আব্দুল আজিজ খান ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে তালতলী থানার (ওসি তদন্ত) শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পড়ুন:কিশোরগঞ্জে হামের সংক্রমণ বৃদ্ধি কাল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন