বিজ্ঞাপন

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে চার তলা ভবন থেকে পড়ে রং মিস্ত্রি নিহত

ঝিনাইদহে ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে পড়ে গিয়ে তৈয়ব আলী (৩৫) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। পাঁচ তলা ভবনের চার তলার বাইরের দেয়ালে ঝুলন্ত অবস্থায় রঙের কাজ করছিলেন তিনি।

‎রোববার (১৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত তৈয়ব আলী সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের পোস্ট অফিস মোড়ে পাঁচতলা বিশিষ্ট একটি ভবনের চার তলার বাইরের দিকের দেয়ালে রংয়ের কাজ করছিলেন তৈয়ব আলী। ওই সময় ভবনের সামনের দেয়ালের দিক দিয়ে টানানো ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে ওই রঙ মিস্ত্রির অসাবধানতাঃবশত স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা ভবন থেকে নিচে পড়ে যান তিনি৷ এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, তৈয়ব আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

‎সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন:কিশোরগঞ্জে হামের সংক্রমণ বৃদ্ধি কাল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন