চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলায় মোট ১ লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার ( ১৯ এপ্রিল) দুপুর ১২টায় এ সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ টিকাদান সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন। সরকারি ছুটি ব্যতিত সোমবার (২০ এপ্রিল) হতে ৩ সপ্তাহ সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে।
সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা. ইমরান হাম-রুবেলা সম্পর্কে বিভিন্ন বিষয়াদী তুলে ধরেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা জেলায় কাজ করা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মীরা।
সিভিল সার্জন জানান, জেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০৫ জন শিশু। আউটরীচ ৯৮০টি ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে।
পড়ুন:মাদারীপুরে ফরম ফিলাপের টাকা নিয়েও এডমিট কার্ড পেল না শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষায় অনিশ্চয়তা
দেখুন:সংকটে ওয়ান ব্যাংক, সমন্বয়ক বসাচ্ছে বাংলাদেশ ব্যাংক
ইমি/


