সিরাজগঞ্জে ফেনসিডিল রাখায় বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল রাখার দায়ে রমজান আলী নামে (৫৫) এক বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইল জেলার হিংগা নগর গ্রামের বসির উদ্দিনের ছেলে। আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফ আকন্দ এতথ্য নিশ্চিত করেছেন।

মামলা সুত্রে জানা যায়, ২০১২ সালের দুই আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে ক্রয়-বিক্রয়ের জন্য ঢাকায় যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

অভিযান চলাকালে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিলসহ বাস চালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।

এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতে বিচারক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদণ্ড ও সুপারভাইজারকে বেকসুর খালাস প্রদান করা হয়।

পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন