বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় কূপ খনন উদ্বোধন, যোগ হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর কূপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন পেট্রোবাংলা-এর পরিচালক (অর্থ) এ.কে.এম মিজানুর রহমান এবং বিজিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল জলিল প্রামানিক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল নবাব, খনন ঠিকাদার প্রতিষ্ঠানের পরিচালক মি. লাইলিনজেন্টসহ বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক মাহমুদুল নবাব জানান, নির্ধারিত ২১০ দিনের মধ্যে ৩১ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কূপটির খনন ব্যয় ধরা হয়েছে বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৯৪ কোটি ২৫ লাখ টাকা। ৫,৬০০ মিটার গভীরতার এ কূপটি দেশের অন্যতম গভীরতম কূপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন