হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশজুড়ে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে এ কর্মসূচির উদ্বোধন করেন।
জানা গেছে, দেশের ১৮ জেলার ৩০টি উপজেলা এবং ৪টি সিটি করপোরেশনসহ সব এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। গত ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণসহ বরিশাল এবং ময়মনসিংহ সিটি করপোরেশনে দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়।
প্রথম ধাপের কর্মসূচি ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপের কার্যক্রম চলবে ১২ মে পর্যন্ত। এছাড়া সিটি করপোরেশন এলাকায় বিশেষ এই ক্যাম্পেইন ২০ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
পড়ুন: ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বরাদ্দ বাড়ানো হবে সোমবার থেকে
আর/


