বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে এবার ফরাসি বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণ

হরমুজ প্রণালিতে একটি ফরাসি বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএমের বরাতে আল জাজিরা জানায়, গত শনিবার সিএমএর একটি জাহাজকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

এর আগে একই অঞ্চলে ভারতীয় পতাকাবাহী একটি জাহাজেও গুলিবর্ষণের খবর পাওয়া যায়।

এএফপির তথ্য অনুযায়ী, আক্রান্ত ফরাসি জাহাজটির নাম ‘এভারগ্লেডস’। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্রু সদস্য আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এদিকে, ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত দুটি গানবোট একটি ট্যাংকার লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। ধারণা করা হচ্ছে, এটিও একই ঘটনার অংশ।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একের পর এক হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পড়ুন: ইরানের জন্য ‘শেষ সুযোগ’, চুক্তি না করলে উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন