বিজ্ঞাপন

লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে নৌপরিবহন খাতেও ব্যয় বেড়েছে। এ অবস্থায় লঞ্চ মালিকরা যাত্রীভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৯ এপ্রিল) লঞ্চ মালিক সংগঠনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. বদিউজ্জামান বাদল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানের কাছে এ প্রস্তাব পাঠান।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করে। এর ফলে লঞ্চ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ইঞ্জিনের যন্ত্রাংশ, প্রপেলার, ফুয়েলিং রড, গ্যাস, রংসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধির কারণে মোট পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে প্রতি কিলোমিটার ভাড়া ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটার ভাড়া ৩ টাকা ৩৮ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি। এছাড়া সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে অনেক যাত্রী নৌপথ ছেড়ে সড়কপথে যাতায়াত করছেন। ফলে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় লঞ্চ মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় ভাড়া সমন্বয় না হলে নৌপরিবহন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৮ এপ্রিল নতুন জ্বালানি তেলের দাম নির্ধারণ করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নতুন দামে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পড়ুন: এসএসসি-সমমানের পরীক্ষা শুরু আগামীকাল, শিক্ষার্থীদের জন্য ১৪ নির্দেশনা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন