বিজ্ঞাপন

ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: তারেক রহমান

আদালত হয়রানির জায়গা নয়, বরং ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল—এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের মধ্যে এই বিশ্বাস প্রতিষ্ঠা করা গেলে মব ভায়োলেন্স দূর করা সম্ভব।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে না পারে—এটি এখন সময়ের দাবি।

এর আগে সকালে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন।

পরে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পড়ুন: সংঘাতে নতুন মোড়, যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ইরানের হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন