নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের পিংলাইন থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার ৭২ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে ৫ বছরের শিশু মাইশাকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ২০ এপ্রিল সোমবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ অপহৃতাকে উদ্ধার করেন৷
বিরুলিয়ার বাসিন্দা মামলার বাদী শ্যামল মিয়া বলেন, অপহৃতা মাইশারকে কালনী এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মোঃ শান্ত (২০), হিরনাল এলাকার মোমিনের ছেলে শাহ আলম (৪০) পূর্বাচল ১২ নং সেক্টর বুরুলিয়া চত্ত্বর মাইশা দেশী হাসের কড়াই নামীয় দোকানে রান্নার কাজে সহায়তাকারী হিসেবে কর্মরত ছিলো। গত ইং-১৮ এপ্রিল সন্ধ্যার দিকে অভিযুক্ত বাসায় আসে মোবাইল ফোনের চার্জার নেওয়ার উদ্দেশ্যে। পরবর্তীতে আসামীর মোবাইল নাম্বারে কল করিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উক্ত আসামীদ্বয় অজ্ঞাতনামা আসামীদের সহিত পরস্পর যোগসাজশে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার শিশু মেয়েকে অপহরন করিয়া আমার মেয়েকে নিয়া অজ্ঞাত স্থানে আটক রাখে। পরে সকল স্থানে খোঁজ করেও আমার মেয়ের কোন সন্ধান পাই নাই। আসামীদ্বয় খারাপ প্রকৃতির লোক যে কোন সময় আমার শিশু বাচ্চাটির বড় ধরনের ক্ষতি করিতে পারে বলিয়া আশংকা করিতেছি।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাহউদ্দিন বলেন, অভিযোগ পাওয়ায় ৭২ ঘন্টার মধ্যেই অপহৃত শিশু মাইশাকে উদ্ধার করা হয়। একইসাথে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পড়ুন:লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের
দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার |
ইমি/


