বিজ্ঞাপন

নারী উদ্যোক্তাদের জন্য ঋণের সহজলভ্যতা নিশ্চিত করতে কুষ্টিয়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

দেশের শিল্প খাতের উন্নয়নে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য ঋণের সহজলভ্যতা নিশ্চিত করতে কুষ্টিয়ায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম রুমে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সোনালী ব্যাংক কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা: নাজমুল হকের সভাপতিত্বে সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভূক্তি/সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন। অনুষ্টানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের পরিচালক নাজিম উদ্দিন,বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ,রাজশাহী সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার(ইনচার্জ) শওকত জামান ও ফরিদপুর সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার(ইনচার্জ) তানজিমুল ইসলাম।
শতা‌ধিক নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। এ সময় অতিথিরা তাঁদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনেন। আরও এগিয়ে যেতে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহজ শর্তে ঋণ সুবিধা, সঞ্চয়, বিনিয়োগ, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে বিনা জামানতে ঋণ বিতরণ করার উপর আলোচনা করা হয়।
বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন জানান,নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কুষ্টিয়ায় নারী উদ্যোক্তাদের বিনা জামানতে সহজ শর্তে ২৫ লাখ ঋণ দেওয়া হবে। সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে জেলার ৪২টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মাত্র ৫ থেকে ৭ পার্সেন্ট সুদে এ ঋণ বিতরণ করা হবে।
নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই বলছেন বি‌ভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা। আয়োজনটির লিডিং ব্যাংক ছিল সোনালী ব্যাংক পিএলসি।

বিজ্ঞাপন

পড়ুন:লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের

দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন