বিজ্ঞাপন

মনপুরায় ঘাট দখল ও চাঁদাবাজির প্রতিবাদকরায় বিএনপি নেতার ওপর হামলা, আহত ৩

ভোলার মনপুরায় একটি খেয়াঘাট দখল ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ এবং সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে কলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আছিয়ল হক ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মোঃ আছিয়ল হক, তার ছেলে আব্দুল হক শিমুল ও মোঃ শাওনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কলাতলী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের আবাসন বাজারের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী আছিয়ল হক বাদী হয়ে মনপুরা থানায় যুবদল নেতা কিরণ মাঝি, রাশেদ মাঝি, লিটন মেস্তরী ও হিরন মাঝি, হেজু মাঝি, রাসেল মাঝি, রিপন মাঝি, রিয়াজ, আক্তার হোসেন, খোকনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রবিবার (১৯ এপ্রিল) ভোলা শহরের স্থানীয় এক পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আছিয়ল হক লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।
লিখি অভিযোগে তিনি আরও জানান, উপজেলার হাজীরহাট রাস্তার মাথা ও মাঝির ঘাট নামক খেয়াঘাটটি নিজাম মাঝি বৈধভাবে পরিচালনা করে আসছিলেন। কিন্তু যুবদল নেতা কিরণ মাঝি ও রাশেদ মাঝিসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রের মুখে জোরপূর্বক ঘাটটি দখলের চেষ্টা করে এবং নিজাম মাঝির কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে কলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আছিয়ল হক মীমাংসার চেষ্টা করলে কিরণ, রাশেদ বাহিনী তার ওপর ক্ষিপ্ত হয়।
ঘটনার দিন রাতে আছিয়ল হক তার ছেলেদের নিয়ে আবাসন বাজারের একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় কিরণ মাঝি, রাশেদ মাঝি, লিটন মাঝি ও হিরন মাঝিসহ একটি বাহিনী লোহার রড, পাইপ ও ছুরি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা আছিয়ল হকের মাথা লক্ষ্য করে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। এসময় তার ছেলে শাওন ভিডিও ধারণ করতে গেলে কিরণ মাঝি তাকে বেধড়ক মারধর করে ও তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। রাশেদ মাঝি আছিয়ল হকের পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের চিৎকার শুনে এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী মোঃ আছিয়ল হক আরও জানান, আমাদের কলাতলী চরের যুবদলের নামধারী কিছু লোক এলাকায় চাঁদাবাজী করে বেড়াচ্ছে। তাদের চাঁদাবাজীর কারণে লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা দলের বদনাম ছড়াচ্ছে। চরফ্যাশন-মনপুরার এমপি নুরুল ইসলাম নয়ন ভাই নির্বাচিত হওয়ার পর নির্বাচনী এলাকাকে চাঁদাবাজ মুক্ত করতে নিরলসভাবে কাজ করছেন। তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারী দিয়েছে। নেতার নির্দেশকে অমান্য করে তারা চাঁদাবাজী করছে। “আমি কলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে অন্যায়ের প্রতিবাদ করায় তারা পরিকল্পিতভাবে আমাদের প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
মনপুরা থানার পুলিশ জানায়, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন:লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের

দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন