বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

চুয়াডাঙ্গায় হাম রুবেলা ঠিকাদার ক্যাম্পেইন ২০২৬ উদ্বোধন শুভ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ঠিকাদার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিজিএলজি শারনিন আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

চুয়াডাঙ্গায় জেলায় মোট ১ লাখ ৩০৫ জন শিশুর হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ইতিপূর্বে যে সকল শিশুদের হামের টিকা দেওয়া আছে তারাও এই টিকা নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে হামের বোস্টার ডোজ। তবে টিকা নেওয়ার আগে বাচ্চাকে শিশু বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করিয়ে নেওয়ায় ভালো।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, জেলায় হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩০৫ জন শিশু। এসকল শিশুদেরকে আউটরীচ ৯৮০টি ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন করবেন। এছাড়া ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক টিকাদান কর্মসূচি তদারকি করবে।

সিভিল সার্জন আরো জানান, সরকারি ছুটি ব্যতিত সোমবার (২০ এপ্রিল) হতে ৩ সপ্তাহ সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন