ভোলার চরফ্যাশনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মোট ১৩ হাজার কৃষককে সহায়তা দেওয়া হয়। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো বীজ ও সার পেয়ে তারা আউশ চাষে উৎসাহিত হচ্ছেন এবং ভালো ফলনের আশা করছেন। কৃষি বিভাগ জানায়, উপজেলার দূরবর্তী ইউনিয়নগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার অপুসহ সাংবাদর্কমী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন খেকে আসা কৃষকরা ছিলেন ।
পড়ুন:মেহেরপুরে ভারতীয় মদ ও দেশীয় অস্ত্রসহ আটক ১
দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার |
ইমি/


