বিজ্ঞাপন

শ্রীলঙ্কা নারী দলকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ

শারমিন আক্তার সুপ্তার ইনিংসটা ছিল ঝরঝরে, তার ৮৬ রানের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি। তবে ১৯৯ রানের মাথায় নিজের উইকেট বিলিয়ে দেন, ফলে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই তাকে ফিরতে হয় সাজঘরে। এরপরই ঘটে বিপত্তি, টানা চার উইকেট হারিয়ে ম্যাচটাকে কঠিন বানিয়ে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু শেষ শেষ কোনো অঘটন ঘটেনি, ৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

সোমবার (২০ এপ্রিল) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেকটা দারুণ এক জয়ে স্মরণীয় করে রাখলো বাংলাদেশের নারী দল। শারমিন-সোবহানা মোস্তারির অনবদ্য নৈপুণ্যে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো টাইগ্রেসরা।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহীতে হতে যাচ্ছে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ওয়ানডে সিরিজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন