ময়মনসিংহের সদর উপজেলা ঘাগড়া ইউনিয়নে পাড়াইল গ্রামে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ উঠেছে কৃষক দল নেতা
আশিকুর রহমান মিলনের বিরুদ্ধে।মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
গতকাল পাড়াইল গ্রামে দুপুরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণ করে শতাধিক এলাকাবাসী।
ভুক্তভোগী পরিবার জানায়, পৈত্রিক সূত্রে এই জায়গাটি আমরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। একটি মহল দীর্ঘদিন ধরে আমাদের এই জায়গাটি দখল করার পায়তারা করতেছে। আমাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা এই জমিটি নিয়ে আদালতে মামলা করি। আদালতের রায় ও মাললাকে উপেক্ষা করে কৃষক দল নেতা মিলনের নেতৃত্বে জায়গাটি দখল করা হয়।আমাদের জায়গাতে থাকা দোকানপাট ভাঙচুর করে ঘুরিয়ে দেয়। এবং মহিলাদের উপর হামলা করা হয়েছে। এমনকি পারিবারিক কবরস্থানের কবরের জায়গাটিও ভাঙচুর করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,কৃষক দল নেতা আশিকুর রহমান মিলনের নেতৃত্বেই হামলা ও ভাংচুর ঘটনাটি ঘটে। প্রশাসনের নীবন ভূমিকায় এলাকাবাসীর মাঝে প্রশ্ন জাগে ক্ষমতায় কি অন্যায় কাজের মূল উৎস। এবং এতে প্রভাবশালী মহলের মদদ রয়েছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পড়ুন : চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন


