জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার আহমেদ হোসেনকে গুলশানে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে এই ঘটনা ঘটে। গুলশান জোনের ডিসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ঠিকাদার এই ঘটনা ঘটিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেন (৫০) অফিস শেষ করে ক্যান্সার হাসপাতাল থেকে তার বর্তমান বাসায় ফেরার পথে পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর পেছনের গলিতে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এতে আরও জানানো হয়েছে, ঘটনাস্থলে বনানী থানা পুলিশ উপস্থিত রয়েছে। আসামি শনাক্তকরণ ও গ্রেপ্তার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়াও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি মঈনসহ গ্রেপ্তার ৭


