বিজ্ঞাপন

আজ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে বলে জানালেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আজই পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন।

মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে থাকলে ইরান এখনো পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি।

যদিও ইসলামাবাদে শান্তি আলোচনায় চুক্তি স্বাক্ষর কিংবা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি ইরান। তবে পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আগ্রহী হলেও এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে, রোববার ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ মার্কিন প্রতিনিধিরা নতুন দফার আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবেন।

১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর গত ১১-১২ এপ্রিল পাকিস্তান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। তবে সেই আলোচনা কোনও সুরাহা ছাড়াই শেষ হয়।

এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার টেলিফোনে কথা বলেছেন। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনার বিষয়ে অনিশ্চয়তার মধ্যেই ওই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানে হঠাৎ হাজির ৬ মার্কিন সামরিক উড়োজাহাজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন