বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসনে জুলাই শহীদ শিশু জাবিরের মা রোকেয়া বেগম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এই তালিকায় বিশেষ গুরুত্ব পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।


সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

জোট সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনের জন্য বরাদ্দকৃত ১৩টি পদের বিপরীতে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ১১ দলীয় ঐক্য। এর মধ্যে ৮ জন জামায়াতে ইসলামী থেকে এবং বাকি ৫ জন শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে মনোনীত হয়েছেন। শহীদ জননী হিসেবে রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে জোটটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী থেকে মনোনীত অন্য প্রার্থীরা হলেন: নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।

বিজ্ঞাপন

পড়ুন : সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন