বিজ্ঞাপন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

এর আগে ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে জেলা প্রশাসকের বদলির পেছনে ২০ থেকে ৩০ কোটি টাকা লেনদেন হয়েছে—এমন মন্তব্য করার বিষয়টি উল্লেখ করা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি এখানে বদলি হতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।

নোটিশে আরও বলা হয়, সাত দিনের মধ্যে তাকে ওই বক্তব্যের পক্ষে প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে বলা হয়েছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট আদালত মঙ্গলবার (২১ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পড়ুন: চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের সামরিক অভিযান: ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন