কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহগুলো উদ্ধারের পর সেগুলো ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পড়ুন: মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিজ্ঞাপন
আর/


