রাজধানীর মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে উপপরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে র্যাব সদর দপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মেজর লুৎফর রহমান হাদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২০ এপ্রিল) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত অবস্থায় ডিউটি শেষে বাসায় ফেরার পথে ডা. আহমেদ হোসেনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব জানায়, চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।


