বিজ্ঞাপন

গাইবান্ধা কমিটি বাতিলের দাবিতে সাঁওতালদের বিক্ষোভ

সাঁওতাল নেতা ফিলিমন বাস্কের নেতৃত্বাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি বাতিলের দাবি উঠেছে। এই পকেট কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার বিকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ কাটামোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন


এসময় বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির একাংশের সমন্বয়ক সুফল হেম্রম, সদস্য সচিব জাফরুল ইসলাম প্রধান, সাবেক সাংগঠানিক সম্পাদক স্বপন শেখ, সদস্য গণেশ মুর্মু, বার্ণাবাস টুডু, সাবু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিমন বাস্কে প্রকৃত সাঁওতাল নেতাদের বাদ দিয়ে মনগড়া ভাবে কমিটি গঠন করেছেন। তারা অবিলম্বে ফিলিমন বাস্কের গঠিত অবৈধ পকেট কমিটি বাতিল করার দাবি জানান। তারা আরও বলেন, অবিলম্বে অবৈধ কমিটি বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।


বক্তারা আরও বলেন,কমিটির সাবেক সভাপতি ফিলিমন বাস্কেসহ একটি মহল সংগঠনে বিভক্তি করে সংগঠনকে ব্যবহার করে অর্থ আত্মস্বার্থসহ নানা অনিয়ম করে আসছে। তিনি এনজিওদের মন রক্ষার্থে তাদের পরামর্শে প্রকৃত জমির মালিকদের বাদ দিয়ে কমিটি গঠন করছেন। বাগদা ফার্ম এলাকায় কোন কর্মসূচি না দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভাড়া করে জেলা শহরে বিভিন্ন কর্মসুচির নামে এনজিওদের ফরমূলা বাস্তবায়ন করে থাকেন। এই অগণতান্ত্রিক একক স্বেচ্ছাচারী বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে কাটামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গোবিন্দগঞ্জ দিনাজপুর সড়ক প্রদক্ষিণ করে সাহেবগঞ্জ কাটামোড় এলাকায় গিয়ে শেষ হয়।


এসব বিষয়ে জানতে চাইলে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে মুঠোফোনে বলেন, সংগঠনের বিধি মোতাবেক কমিটি গঠন করা হয়েছে।

পড়ুন- বাংলাদেশে বৈদেশিক ঋণ ৭৮.০৬৭ বিলিয়ন ডলার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন