বিজ্ঞাপন

হিলিতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বিএনপির

হিলিতে এসএসসি, দাখিল ও কারিগরি সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের মাঝে কলম ও অভিভাবকদের পানি ও খাবার স্যালাইন বিতারণ করেন উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

আজ মঙ্গলবার ২১ এপ্রিল পাবলিক পরীক্ষার প্রথম দিনে হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, সমাজকলাণ্যা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে উপজেলার ৩টি পরীক্ষা কেন্দ্রের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি ও খাবার স্যালাইন কলম ও বিস্কিট বিতরণ করেন নেতাকর্মীরা। পানির ক্রেস হাতে নিয়ে তপ্ত রোদে হেঁটে যেতে দেখা গেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওত হোসেন শিল্পী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনকে।

এসময় উপস্থিত ছিলেন হামিকপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক সাংগঠনিক সম্পাদক কামল হোসনে, ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আরমান আলী প্রধান, পৌর যুবদলের মীর সেলিম, রাহুল সরকার, লিটন হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান প্রধান রিমন, সিনিয়ার সদস্য জয়নাল আবেদিন লিটন,ছাত্র নেতা মারুফ হোসেন সহ অনেকে।

হাকিমপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন বলেন, আজ থেকে সারাদেশের ন্যায় আমাদের হাকিমপুর হিলিতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের দিনাজপুর-৬ আসনের গর্ব বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের কলম, কেন্দ্রে আগত অভিভাবক পুরুষ ও মহিলাদের জন্য খাবার স্যালাইন, পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কয়েক জন অভিভাবক বলেন, বিএনপির এই উদ্যেগকে আমরা স্বাগত জানাই। ছেলে মেয়ে যেহেতু পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। সেহেতু অভিভাবকরা আসবে এটাই স্বাভাবিক। বিশেষ করে মা এর আগমন ঘটেছে বেশি। এই তপ্ত রোদে অভিভাবকদের বসার ব্যবস্থা, পানি, খাবার স্যালাইন ও বিস্কুট দেওয়া হয়েছে। এটা সত্যি সত্যিই প্রশংসনীয়।

উপজেলার ৩টি পরিক্ষা কেন্দ্রে ১ হাজার ১শ ৩০ জন শিক্ষার্থী মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন