বিজ্ঞাপন

নাটোর-রাজশাহী বাস চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ

অভ্যন্তরীণ দ্বন্দ্বে নাটোর-রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে সব ধরনের বাস চলাচল। এর ফলে আন্তঃজেলা বাসের পাশাপাশি বন্ধ হয়ে গেছে রাজশাহীর সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি বাস চলাচল। বুধবার (২২ এপ্রিল) নাটোর থেকে স্থানীয় বাস মালিকদের কিছু বাস ঢাকা অভিমুখে ছেড়ে গেলেও উন্নত পরিষেবার বাস চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গতকাল (মঙ্গলবার) চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোর হয়ে রংপুর রুটে অতিরিক্ত বাস সংযোজনকে কেন্দ্র করে নাটোর ও রাজশাহী বাস মালিকদের বিরোধে বন্ধ হয়ে যায় নাটোর-রাজশাহী রুটের বাস চলাচল।

নাটোর জেলা বাস মালিক সমিতি জানায়, আন্তঃজেলা বাস মালিক সমিতির নিয়ম উপেক্ষা করে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর রুটে হঠাৎ করে অতিরিক্ত বাস সংযোজন করে রাজশাহী বাস মালিক সমিতি। এতে নাটোর বাস মালিক সমিতি আপত্তি জানালে গতকাল (মঙ্গলবার) দুপুর থেকে নাটোর-রাজশাহী রুটে উভয় জেলার মালিকদের বাস চলাচল বন্ধ করা হয়েছে।

নাটোর বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, আজ (বুধবার) রাজশাহীতে উভয় মালিক সমিতির মধ্যে এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে।

পড়ুন- যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অর্ধেক শেষ, বড় সামরিক ঝুঁকিতে যুক্তরাষ্ট্র

দেখুন- জামালপুরে মুমূর্ষু অবস্থায় পাওয়া গেলো নবজাতক শিশু, খোঁজ মেলেনি বাবা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন