জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসের নতুন ভাড়া বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আশা প্রকাশ করেন, বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
পড়ুন: ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
আর/


