বিজ্ঞাপন

দোহারে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন উপলক্ষে সভা

ঢাকার দোহার উপজেলায় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নৈতিকতা চর্চা জোরদারের লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ আয়োজন এবং নতুন সততা স্টোর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার জয়পাড়া থানার মোড় এলাকায় অবস্থিত বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের একটি হলরুমে এ সভা আয়োজন করা হয়।


সভায় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর রশীদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন শিমু ও মহিউল মিল্লাত, সদস্য মো. সোহরাব উদ্দিন, নিগার সুলতানা, সদস্য সাংবাদিক নাজনীন শিকদার, ফাতেমা বিনতে আরসাদসহ কমিটির অন্যান্য সদস্যরা। আলোচনা সভায় দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।


এ সময় সভাপতি মো. আবুল কাশেম বলেন, তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সততা স্টোর স্থাপনের মাধ্যমে নৈতিকতা ও স্বচ্ছতার চর্চা আরও বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সকলকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পড়ুন- হরমুজ প্রণালি থেকে দুটি ইসরায়েলি জাহাজ আটক করলো ইরান

দেখুন- যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের শঙ্কায় ই/স/রা/য়েল! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন