বিজ্ঞাপন

হাম আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ শিশুর মৃত্যু

গত ২৪ ঘন্টায় হাম আক্রান্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ মাসের ১ শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে হাসপাতালে হামে চিকিৎসাধীন অবস্থায় মোট ১৬ শিশুর মৃত্যু হলো। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সংকুলন না হওয়ায় মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। রোগীর অভিভাবকরা চিকিৎসা সেবা নিয়ে অসুন্তষ্ট প্রকাশ করেছেন।

দিনদিন হামের রোগীর সংখ্যা বেশি হওয়ায় ডাক্তাররাও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরও ২৭ শিশু হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। মোট ৬৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ রোগী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ৭৪৮ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী এ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন